মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সপ্তাহজুড়ে ২ হাজার কোটি টাকার পুঁজি ফিরেছে বিনিয়োগকারীদের

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | 140 বার পঠিত | প্রিন্ট

সপ্তাহজুড়ে ২ হাজার কোটি টাকার পুঁজি ফিরেছে বিনিয়োগকারীদের
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (১৫-১৯ সেপ্টেম্বর) সূচকের উত্থান হলেও টাকার অংকে লেনদেন কমেছে। গত সপ্তাহে মাত্র ৪ কার্যদিবস লেনদেন হয়েছে। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সোমবার সরকারি অন্যান্য প্রতিষ্ঠানের মত শেয়ারবাজারে লেনদেন বন্থ ছিল। যে কারণে সূচক বাড়লেও টাকার অংকে লেনদেন কমেছে। তবে লেনদেন কমলেও ২ হাজার কোটি টাকর বাজার মূলধন বেড়েছে বা বিনিয়োগকারীদের বিনিয়োগকারীদেও পঁজি ফিরেছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮.৭৫ পয়েন্ট বা ০.১৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৩৫.২৭ পয়েন্টে।

Responsive Ad Banner

অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ১২.১৩ পয়েন্ট বা ০.৯৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৫৭.৮ পয়েন্টে।

ডিএসই-৩০ সূচক ৫.৬৯ পয়েন্ট বা ০.২৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১০৬.৪৪ পয়েন্টে।

এছাড়া, ডিএসএমইএক্স সূচক ৪১.৫৬ পয়েন্ট বা ৩.৫৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২১৪.৭৪ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ১৪২টি, কমেছে ২১৩টি এবং অপরিবর্তিত রয়েছে ৪২টি প্রতিষ্ঠানের।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬৯ কোটি ৮ লাখ ৯০ হাজার শেয়ার ৭ লাখ ৩০ হাজার ৩৫৫বার হাতবদল হয়।

টাকার অংকে যার বাজার মূল্য দাঁড়িয়েছে ২ হাজার ৪৫২ কোটি ৩৪ লাখ ৬০ হাজার টাকা।

আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ২২১ কোটি ৪৫ লাখ ৫০ হাজার টাকার।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৭৬৯ কোটি ১০ লাখ ৯০ হাজার টাকা বা ২৩.৮৭ শতাংশ।

বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৯৩ হাজার ৩২৯ কোটি ৩ লাখ ৮০ হাজার টাকা।

আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৫ হাজার ৫৭১ কোটি ৬২ লাখ টাকায়।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ২ হাজার ২৪২ কোটি ৫৮ লাখ ২০ হাজার টাকা বা ০.৩২ শতাংশ।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫১.৮৭ পয়েন্ট বা ০.৩২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ১৯১.৮৯ পয়েন্টে।

সিএসইর অপর সূচক সিএসসিএক্স ৩০.৮৯ পয়েন্ট বা ০.৩১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৭৬০.৪৩ পয়েন্টে।

অপর ২টি সূচকের মধ্যে সিএসই-৫০ সূচক ৫.৮৬ পয়েন্ট বা ০.৪৯ শতাংশ এবং সিএসআই সূচক ৯.২৭ পয়েন্ট বা ০.৯০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে- এক হাজার ২০০.৪১ পয়েন্টে এবং এক হাজার ৩৯.৯৩ পয়েন্টে।

এছাড়া সিএসই-৩০ সূচক ২৮.৫০ পয়েন্ট বা ০.২১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১২ হাজার ৯৮৪.১৬ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩২১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ১৪২টি, কমেছে ১৫২টি এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির।

সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪২ কোটি ১৭ লাখ ১০ হাজার ৪৪২ টাকার।

আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩৫ কোটি ৫৪ লাখ ৬৩ হাজার ৭১৯ টাকার।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ৬ কোটি ৬২ লাখ ৪৬ হাজার ৭২৩ টাকা বা ১৮.৬৩ শতাংশ।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৭:৫৪ অপরাহ্ণ | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com