সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

বিএসইসি’র চেয়ারম্যান ও তিন কমিশনারের দায়িত্ব পুনর্বণ্টন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪ | 133 বার পঠিত | প্রিন্ট

বিএসইসি’র চেয়ারম্যান ও তিন কমিশনারের দায়িত্ব পুনর্বণ্টন
Responsive Ad Banner

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ও তিন কমিশনার দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে।

কমিশনাররা হলেন- মো. মহসিন চৌধুরী, মো. আলি আকবর এবং ফারজানা লালারুখ।

Responsive Ad Banner

অন্য কমিশনার ড. এটিএম তারিকুজ্জামানকে কমিশনার পদ থেকে অব্যাহতি দেওয়ায় তাকে কোনো বিভাগের দায়িত্ব দেওয়া হয়নি।

রোববার (১৫ সেপ্টেম্বর) বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ স্বাক্ষরিত এক অফিস আদেশে তিন কমিশনার ও চেয়ারম্যানের মধ্যে দাপ্তরিক দায়িত্ব পুনর্বণ্টন করে দেয়া হয়।

জানা যায়, কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ কমিশন সেক্রেটারিয়েট বিভাগ, ফাইন্যান্সিয়াল লিটারেসি বিভাগ এবং ইন্টারনাল অডিট অ্যান্ড কমপ্লেইন বিভাগের সরাসরি দায়িত্বে থাকবেন।

মো. মহসিন চৌধুরী পেয়েছেন এডমিন অ্যান্ড ফাইন্যান্স বিভাগ, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট বিভাগ, মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ, মার্কেট অ্যান্ড ইন্টারমিডিয়ারিস অ্যাফেয়ার্স বিভাগ এবং বার্ষিক কর্মক্ষমতা চুক্তি বিভাগের দ্বায়িত্ব।

কমিশনার মো. আলি আকবর পেয়েছেন ল’ বিভাগ, এনফোর্সমেন্ট বিভাগ, আইসিটি বিভাগ, ন্যাশনাল ইন্টিগ্রিটি স্ট্রাটেজি বিভাগের দ্বায়িত্ব। আর কমিশনার ফারজানা লালারুখ পেয়েছেন কর্পোরেট ফাইন্যান্স বিভাগ, ইস্যুয়ার কোম্পানি অ্যাফেয়ার্স বিভাগ, আর অ্যান্ড ডি বিভাগ, চিফ একাউন্ট বিভাগ, ডেরিভেটিভস বিভাগ এবং সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস বিভাগের দ্বায়িত্ব।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:৪০ অপরাহ্ণ | সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com