মঙ্গলবার ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

খান ব্রাদার্সকে ডিএসইর শোকজ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১০ জুলাই ২০২৪ | 225 বার পঠিত | প্রিন্ট

খান ব্রাদার্সকে ডিএসইর শোকজ
Responsive Ad Banner

অস্বাভাবিক হারে দর বাড়ার কারণে শেয়ারবাজারে তালিকাভুক্ত খান ব্রাদার্সকে শোকজ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত এক মাস ধারাবাহিকভাবে বেড়েছে কোম্পানিটির শেয়ার দর। এতে কোম্পানির শেয়ার দর বেড়েছে ৪৬ শতাংশের বেশি।

Responsive Ad Banner

ডিএসই বলছ, সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে নোটিস পাঠায় ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গত ২ জুলাই কোম্পানিটির শেয়ার দর ছিল ৯৬ টাকায়। যা ৮ জুলাই লেনদেন শেষে দাঁড়িয়েছে ১৪০.৪০ টাকায়। এতে দেখা যায়, ৫ কর্মদিবসে শেয়ারটির দাম বেড়েছে ৪৪.৪০ টাকা বা ৪৬ শতাংশ।

তবে ডিএসইর ব্যাখ্যা তলবের পর গতকাল ও আজ বুধবার শেয়ারটির দাম কমেছে। আজ লেনদেন শেষে শেয়ারটির দাম দাঁড়িয়েছে ১৩৩.৭০ টাকায়।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৫:০৪ অপরাহ্ণ | বুধবার, ১০ জুলাই ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com