মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

বিদেশ গমন করতে পারবেনা প্রিমিয়ার ব্যাংকের ৪ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৩ জুন ২০২৪ | 164 বার পঠিত | প্রিন্ট

বিদেশ গমন করতে পারবেনা প্রিমিয়ার ব্যাংকের ৪ কর্মকর্তা
Responsive Ad Banner

বিদেশ গমন করতে পারবেনা শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার ব্যাংকের ৪ কর্মকর্তা। এরা হলেন- তারা হলেন, ব্যাংকের অতিরিক্ত মহাপরিচালক ও নারায়ণগঞ্জ শাখার ব্যবস্থাপক মো শহিদ হাসান মল্লিক, ভাইস প্রেসিডেন্ট ও নারায়ণগঞ্জ শাখার ২য় কর্মকর্তা মুশফিকুল আলম, ফরেন এক্সচেঞ্জ ইনচার্জ দীপক কুমার দেবনাথ, ক্রেডিট ইনচার্জ মোহাম্মদ মেহেদী হাসান সরকার।

তাদের বিরুদ্ধে তিন হাজার কোটি টাকার ভুয়া ঋণ মঞ্জুর করে অর্থ আত্মসাৎ করার অভিযোগ থাকায় বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত। যে কারণে তারা বিদেশ গমন করতে পারবেনা।

Responsive Ad Banner

রোববার (২৩ জুন) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

যাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তারা হলেন, ব্যাংকের অতিরিক্ত মহাপরিচালক ও নারায়ণগঞ্জ শাখার ব্যবস্থাপক মো শহিদ হাসান মল্লিক, ভাইস প্রেসিডেন্ট ও নারায়ণগঞ্জ শাখার ২য় কর্মকর্তা মুশফিকুল আলম, ফরেন এক্সচেঞ্জ ইনচার্জ দীপক কুমার দেবনাথ, ক্রেডিট ইনচার্জ মোহাম্মদ মেহেদী হাসান সরকার।

দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করে জানান, ব্যাংকটির নারায়ণগঞ্জ ও প্রধান কার্যালয়ের কতিপয় বিভাগের কর্মকর্তাদের যোগসাজশে ব্যাক টু ব্যাক এলসি সুবিধার আড়ালে জাল-জালিয়াতি, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ৪৩টি সন্দেহভাজন তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠানের অনুকূলে প্রায় তিন হাজার কোটি টাকা ভুয়া ঋণ মঞ্জুর করে আত্মসাতসহ মানি লন্ডারিং প্রতিরোধ আইনের সম্পৃক্ত ধারায় অপরাধ করার অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে।

দুদকের উপপরিচালক ও অনুসন্ধান টিমের প্রধান মো মোস্তাফিজুর রহমানের আবেদনে এই অভিযোগের বিষয়ে ৩ সদস্য বিশিষ্ট অনুসন্ধানকারী টিম গঠন করা হয়েছে।

গোপনসূত্রে জানা যায়, অভিযোগসংশ্লিষ্টরা অর্থ পাচার ও দেশত্যাগের পরিকল্পনা করছেন। এই কারণে, তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করা একান্ত প্রয়োজন। দুদকের এমন আবেদনের প্রেক্ষিতে বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৬:২৭ অপরাহ্ণ | রবিবার, ২৩ জুন ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com