ব্রেকিং >>
ব্রেকিং >>

জিরো-কুপন বন্ডে টাকা উত্তোলনের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪ | 540 বার পঠিত | প্রিন্ট

জিরো-কুপন বন্ডে টাকা উত্তোলনের সিদ্ধান্ত
Responsive Ad Banner

জিরো-কুপন বন্ডে টাকা উত্তোলনের সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত আইএফআইসি ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্যাসেল ৩ এর গাইডলাইন অনুসারে টায়ার টু মূলধন বাড়ানোর জন্য এই ইস্যু করে অর্থ সংগ্রহ করা হবে।

Responsive Ad Banner

আলোচিত বন্ডের আকার হবে ৬শ কোটি টাকা। এটি হবে অরূপান্তরযোগ্য। মেয়াদ শেষে এই বন্ডের সম্পূর্ণ র্বসায়ন ঘটবে। বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যুর সিদ্ধান্ত কার্যকর হবে।

এর আগে ব্যাংকটি কুপন-যুক্ত বন্ড ইস্যুর মাধ্যমে ৫শ কোটি টাকা সংগ্রহ করার যে সিদ্ধান্ত নিয়েছিল, গতকালের পর্ষদ সভায় তা প্রত্যাহার করা হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১১:৫০ এএম | বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com