সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সূচকের সামান্য উত্থানে লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৩ জুন ২০২৪ | 139 বার পঠিত | প্রিন্ট

সূচকের সামান্য উত্থানে লেনদেন বেড়েছে
Responsive Ad Banner

আজ ০৩ জুন সূচকের সামান্য উত্থান হয়েছে। একই সঙ্গে টাকার অংকে লেনদেন বেড়েছে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হলেও তার স্থায়ীত্ব ছিল কম। পরবর্তীতে সূচক একটানা কমতে থাকে। কিন্তু পরবর্তীতে আবারও সূচকের তীর উপরের দিকে উঠে যায়। দিনশেষে সূচকের সামান্য উত্থানে টাকার অংকে লেনদেন বেেেড়ছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৩ শতাংশ বা ১.৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৩৫.৬৩ পয়েন্টে।

Responsive Ad Banner

আর ডিএসই শরিয়াহ সূচক ১.০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৩৮.৩১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১০.০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৫৬.৯৯ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৯২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮১ টির, কমেছে ১৫৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪৬.১৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ ডিএসইতে ডিএসইতে ১৩ কোটি ৫৮ লাখ ৫৬ হাজার ৫০৬ টি শেয়ার ১ লাখ ৩২ হাজার ১৫৮ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৯১ কোটি ৫৪ লাখ ৯৬ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২ জুন ডিএসইতে ১২ কোটি ১ লাখ ৮৮ হাজার ৩৮৫ টি শেয়ার ১ লাখ ২১ হাজার ৬৬১ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৩৪৯ কোটি ৪৯ লাখ ৬৮ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৪২ কোটি ৫ লাখ ২৮ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১২ শতাংশ বা ১৯.৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৫ হাজার দশমিক৩৯ পয়েন্টে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭১ টির, কমেছে ১২৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৭৮ কোটি ১৩ লাখ ৩৯ হাজার ২৭৯ টাকা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৩:৫৩ অপরাহ্ণ | সোমবার, ০৩ জুন ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com