সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

প্রধানমন্ত্রীও শেয়ারবাজারকে আরো শক্তিশালী করতে চান: সালমান এফ রহমান

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪ | 266 বার পঠিত | প্রিন্ট

প্রধানমন্ত্রীও শেয়ারবাজারকে আরো শক্তিশালী করতে চান: সালমান এফ রহমান
Responsive Ad Banner

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান বলেছেন, দেশের সার্বিক অর্থনীতিতে শেয়ারবাজারের সবচেয়ে বড় ভূমিকা থাকা দরকার। এত বড় অর্থনীতির তুলনায় আমাদের শেয়ারবাজার আরো শক্তিশালী থাকা দরকার। এ জন্য বাংলাদেশ ব্যাংক, এনবিআর, এক্সচেঞ্জ কমিশন সবার সঙ্গে কথা বলছি। প্রধানমন্ত্রীও চান আমাদের শেয়ারবাজারকে আরো শক্তিশালী করতে।

বৃহস্পতিবার (৩০ মে) গুলশানে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ও পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশ (পিইবি) আয়োজিত ‘বাংলাদেশ বিজনেস ক্লাইমেট ইনডেক্স ২০২৩-২৪’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

Responsive Ad Banner

তিনি বলেন, শেয়ারবাজারকে শক্তিশালী করতে যা প্রয়োজন তা করতে হবে। তিনি বলেন, শেয়ারবাজার সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে। শেয়ারবাজার আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

মূল্যস্ফীতি এখনো দেশের একটি সমস্যা উল্লেখ করে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, ডলারের দাম বাড়ার কারণেই সবকিছুর দাম বেড়ে যায়। একইসঙ্গে রিজার্ভে চাপ সৃষ্টি হয়। তবে এখন ডলারের সংকট কাটছে। তাই ধীরে ধীরে এসব সমস্যা কেটে যাবে। আশাকরি আগামী জুলাই থেকে মূল্যস্ফীতিও কমে আসবে।

রাজস্ব আয় বাড়াতে কর হার কমানো উচিত জানিয়ে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ব্যবসার পরিবেশ সহজ করতে এখনও বড় চ্যালেঞ্জ এনবিআর।

তিনি আরো বলেন, বারবার বলা হচ্ছে, করজালের আওতা বাড়িয়ে করহার কমিয়ে দিলে রাজস্ব আহরণ বাড়বে। কিন্তু তারা প্রতিবার যারা কর দিচ্ছে, তাদের আরও বেশি চাপে ফেলা হচ্ছে। আসলে সবাইকে করের আওতায় আনতে হবে।

সালমান এফ রহমান বলেন, এই বাজেটে নতুন ধরনের সংস্কার আসবে। আমাদের ট্যাক্স-জিডিপি রেশিও গতবছরের তুলনায় কমেছে। এটা আমাদের জন্য একটি সমস্যা। এ সমস্যা মোকাবিলা করতে হবে।

তিনি আরো বলেন, আমাদের দেশি-বিদেশি বিনিয়োগ দরকার। দেশে ব্যবসায়ের অনুকূল পরিবেশ আছে। এখন আমাদের কাজ করতে হবে। আমি আশাবাদী সামনে অনেক দেশি-বিদেশি বিনিয়োগ আসবে।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৮:২৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com