মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

বাজারকে সাপোর্ট দিতে বিশেষ সুবিধা পাচ্ছে আইসিবি সিকিউরিটিজ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২০ মে ২০২৪ | 175 বার পঠিত | প্রিন্ট

বাজারকে সাপোর্ট দিতে বিশেষ সুবিধা পাচ্ছে আইসিবি সিকিউরিটিজ
Responsive Ad Banner

শেয়ারবাজারকে সাপোর্ট দেওয়ার লক্ষ্যে শেয়ার লেনদেনে বিশেষ সুবিধা পাচ্ছে রাষ্ট্রায়াত্ব প্রতিষ্ঠান আইসিবি সিকিউরিটজ লিমিটেড। এই সুবিধা আগামীকাল মঙ্গলবার (২১ মে) থেকে কার্যকর হবে।

সোমবার (২০ মে) নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আইসিবি সিকিউরিটজকে বিশেষ সুবিধা দেওয়ার বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে।

Responsive Ad Banner

নির্দেশনা অনুসারে, মঙ্গলবার (২১ মে) থেকে শেয়ার লেনদেনের ক্ষেত্রে আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড ৫০ কোটি টাকার নন-মার্জিন লিমিট পাবে। অর্থাৎ ওই লেনদেনের বিপরীতে পে অর্ডার বা ব্যাংক ড্রাফট জমা দিতে হবে না।

বর্তমানে অন্যান্য ব্রোকারহাউজের মত আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেডেরও নন-মার্জিন পরিমাণ ১০ কোটি টাকা।

তবে নন-মার্জিন লিমিটের পরিমাণ বাড়লে এর বিপরীতে আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড অথবা এর প্যারেন্ট কোম্পানি ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) কে গ্যারান্টি দিতে হবে।

শেয়ারবাজারের সাম্প্রতিক পরিস্থিতি এবং ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থের কথা বিবেচনায় বিএসইসি এই সিদ্ধান্ত নিয়েছে।

রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড বাজারে তার লেনদেন বাড়িয়ে বাজারকে যেন সাপোর্ট দিতে পারে, যাতে বিনিয়োগকারীদের আস্থা বাড়ে; প্রতিষ্ঠানটির লেনদেন বৃদ্ধি করার সুযোগ দেওয়ার লক্ষ্যে ফ্রি লিমিটের পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১১:০৮ অপরাহ্ণ | সোমবার, ২০ মে ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com