সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

আবারও ঘুরে দাঁড়িয়েছে শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ | 168 বার পঠিত | প্রিন্ট

আবারও ঘুরে দাঁড়িয়েছে শেয়ারবাজার
Responsive Ad Banner

একদিন পতনের পর আজ ৩০ এপ্রিল আবারও ঘুরে দাঁড়িয়েছে দেশের শেয়ারবাজার। এদিন লেনদেনের শুরু থেকেই সূচকের তীর উপরের দিকে ছিল। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৬ শতাংশ বা ১৪.৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৮৪.৬৪ পয়েন্টে।

Responsive Ad Banner

আর ডিএসই শরিয়াহ সূচক ৫.৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২২৭.৫০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১.৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৯৫.৩০ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৫ টির, কমেছে ২০৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৬.৭০ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ ডিএসইতে ২১ কোটি ৪৩ লাখ ৬২ হাজার ৩৫০ টি শেয়ার ১ লাখ ৮০ হাজার ৫৭৩ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৮৩৫ কোটি ৭২ লাখ ৪৫ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৯ এপ্রিল ডিএসইতে ১৮ কোটি ৩২ লাখ ১০ হাজার ৯৫৪ টি শেয়ার ১ লাখ ৬২ হাজার ১২২ বার হাতবদল হ। আর দিন শেষে লেনদেন হয় ৬৬৩ কোটি ৪৩ লাখ ২৯ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৭২ কোটি ২৯ লাখ ১৬ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৯ শতাংশ বা ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৫ হাজার ৯৫৩.০৬ পয়েন্টে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭২ টির, কমেছে ১২৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০ টির।

আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৯২ কোটি ৭৪ লাখ ৪২ হাজার ৪৬২ টাকা।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৩:৪৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com