বৃহস্পতিবার ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ | 237 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (২১-২৫ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে অলিম্পিক এক্সেসরিজের। সপ্তাহজুড়ে কোম্পানিািটর দর কমেছে ১৯.৮৬ শতাংশ।

Responsive Ad Banner

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ১৪ টাকা ৬০ পয়সা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ১১ টাকা ৭০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ২ টাকা ৯০ পয়সা।

সাপ্তাহিক দরপতন বা লুজার তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এইচআর টেক্সটাইলের শেয়ার দর কমেছে ১৮.৫৭ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ৮২ টাকা ৪০ পয়সা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৬৭ টাকা ১০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ১৫ টাকা ৩০ পয়সা।

১৭.১৮ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে সিটি ব্যাংক লিমিটেড।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ২২ টাকা ৭০ পয়সা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ১৮ টাকা ৮০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৩ টাকা ৯০ পয়সা।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- মুন্নু ফেব্রিক্সের ১৭.১৭ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ১৬.৬০ শতাংশ, তুংহাই নিটিংয়ের ১৫.৯১ শতাংশ, অ্যাকটিভ ফাইনের ১৫.২৮ শতাংশ, বিডি থাই অ্যালুমিনিয়ামের ১৫.২৫ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ১৪.৮৬ শতাংশ এবং জিবিবি পাওয়ারের ১৪.৬৮ শতাংশ দর কমেছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৮:৪৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com