সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

চলতি সপ্তাহে ১০ কোম্পানির বোর্ড সভা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৪ এপ্রিল ২০২৪ | 245 বার পঠিত | প্রিন্ট

চলতি সপ্তাহে ১০ কোম্পানির বোর্ড সভা
Responsive Ad Banner

চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ১০ কোম্পানির বোর্ড সভা। কোম্পানিগুলো হলো-প্রাইম ব্যাংক, উত্তরা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, শাহজালাল ব্যাংক, পূবালী ব্যাংক, লাভেলো আইসক্রীম, আমরা নেটওয়ার্ক ও অগ্নি সিস্টেম লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, সভায় ৭টি কোম্পানি নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে। বাকি ৩টি কোম্পানি চলতি অর্থবছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।

Responsive Ad Banner

কোম্পানিগুলোর মধ্যে প্রাইম ব্যাংক, উত্তরা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, শাহজালাল ব্যাংক, পূবালী ব্যাংক কোম্পানি ৩১ ডিসেম্বর, ২০২৩ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে।

অন্যদিকে, লাভেলো আইসক্রীম, আমরা নেটওয়ার্ক ও অগ্নি সিস্টেম চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।

কোম্পানিগুলোর মধ্যে প্রাইম ব্যাংকের বোর্ড সভা ১৫ এপ্রিল বিকাল ৩টায়, উত্তরা ব্যাংকের ১৫ এপ্রিল বিকাল ৩টায়, মার্কেন্টাইল ব্যাংকের ১৬ এপ্রিল বিকাল সাড়ে ৩টায়, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ১৭ এপ্রিল বিকাল ৩টায়, ডাচ-বাংলা ব্যাংকের ১৭ এপ্রিল বিকাল ৩টায়, শাহজালাল ব্যাংকের ১৭ এপ্রিল বিকাল ৩টায় এবং পূবালী ব্যাংকের ১৮ এপ্রিল বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, লাভেলো আইসক্রীমের বোর্ড সভা ১৫ এপ্রিল বিকাল সাড়ে ৩টায়, আমরা নেটওয়ার্কের ১৬ এপ্রিল বিকাল দুপুর আড়াইটায় এবং অগ্নি সিস্টেমের ১৭ এপ্রিল বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৮:১৭ অপরাহ্ণ | রবিবার, ১৪ এপ্রিল ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com