মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে ইউনিক মেঘনাঘাট পাওয়ার

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৪ মার্চ ২০২৪ | 101 বার পঠিত | প্রিন্ট

বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে ইউনিক মেঘনাঘাট পাওয়ার
Responsive Ad Banner

বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে শেয়ারবাজারে ভ্রমণ ও অবকাশ খাতে তালিকাভুক্ত ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির যৌথ উদ্যোগের কোম্পানি ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেড।

সোমবার (৪ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানিটি জানিয়েছে, নারায়ণগঞ্জের মেঘনাঘাটে অবস্থিত ৫৮৪ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন প্রাকৃতিক গ্যাসভিত্তিক কম্বাইন্ড সাইকেলের বিদ্যুৎকেন্দ্র ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেডের বাণিজ্যিক অপারেশন তারিখ জানিয়ে গত ২০ জানুয়ারি চিঠি দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)।

Responsive Ad Banner

কোম্পানিটি জানিয়েছে, এই বিষয়ে কোম্পানিটির সাথে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি চুক্তি সম্পন্ন হয়। চুক্তি অনুযায়ী, বিপিডিবি কোম্পানিটি থেকে আগামী ২২ বছর বিদ্যুৎ ক্রয় করবে।

প্রসঙ্গত, ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেডের ৩৭.২৪ শতাংশ শেয়ার ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির হাতে রয়েছে।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১২:৪৮ অপরাহ্ণ | সোমবার, ০৪ মার্চ ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com