শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ৭ প্রতিষ্ঠানের সর্বোচ্চ লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৪ | 189 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৭ প্রতিষ্ঠানের সর্বোচ্চ লেনদেন
Responsive Ad Banner

আজ ১৫ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৭ প্রতিষ্ঠানের সর্বোচ্চ লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- ফারচুন সুজ, বিকন ফার্মা, মুন্নু সিরামিকস, কর্ণফুলী ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন, গ্রামীণ ফোন এবং সোনালী পেপার।

Responsive Ad Banner

আজ ব্লক মার্কেটে ব্লক মার্কেটে এই ৭ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ২২ কোটি ১১ লাখ ৩৭ হাজার টাকার। যা ব্লক মার্কেটে লেনদেন হওয়া ৭৭.১৩ শতাংশ।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ব্লক মার্কেটে লেনদেন হওয়া ৭ কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ফরচুন সুজের।

এদিন ব্লক মার্কেটে কোম্পানিটির ৫ কোটি ৭২ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ বিকন ফার্মার ৫ কোটি ৭২ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে ৩ কোটি ৯৭ লাখ ৯১ হাজার টাকার তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে মুন্নু সিরামিকসের।

ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন হওয়া অন্য ৪ কোম্পানির মধ্যে- কর্নফুলী ইন্স্যুরেন্সের ৩ কোটি ২৪ লাখ ৩ হাজার টাকা, ওরিয়ন ইনফিউশনের ২ কোটি ৭০ লাখ ৭৮ হাজার টাকা, গ্রামীণ ফোনের ১ কোটি ৬৮ লাখ ৯০ হাজার টাকা এবং সোনালী পেপারের ১ কোটি ১৭ লাখ ২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিকে, আজ ডিএসইতে ব্লক মার্কেটে মোট ৩৭ কোম্পানির ৩৫ লাখ ২৯ হাজার ৮১৮টি শেয়ার ১০৫বার হাতবদল হয়, টাকার অংকে যার বাজারমূল্য ২৮ কোটি ৬৬ লাখ ৭৩ হাজার টাকা।

এদিন ব্লক মার্কেটের ৩০ লাখ টাকার উপরে এবং ১ কোটি টাকার নিচে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে- বেক্সিমকোর ৮০ লাখ ৬৮ হাজার টাকা, দেশবন্ধু পলিমারের ৮০ লাখ টাকা, লাভেলো আইস্ক্রিমের ৪৬ লাখ ৬ হাজার টাকা, খান ব্রাদার্সের ৪৫ লাখ ৩০ হাজার টাকা, নিটল ইন্স্যুরেন্সের ৪৩ লাখ টাকা, রবি আজিয়েটার ৪১ লাখ ৮০ হাজার টাকা, রূপালী ব্যাংকের ৪০ লাখ টাকা, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৩৬ লাখ ৫৮ হাজার টাকা এবং এডিএন টেলিকমের ৩২ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৩:১৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com