ব্রেকিং >>
ব্রেকিং >>

সপ্তাহজুড়ে উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেনে সেরা ৪ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৪ | 374 বার পঠিত | প্রিন্ট

সপ্তাহজুড়ে উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেনে সেরা ৪ কোম্পানি
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (০৪-০৮ ফেব্রুয়ারি) দেশের উভয় স্টক এক্সচেঞ্জে টাকার অংকে লেনদেনে সেরা অবস্থানে রয়েছে ৪ কোম্পানি। কোম্পানিগুলে হলো- ফু-ওয়াং ফুডস, বিডি থাই অ্যালুমিনিয়াম, সেন্ট্রাল ফার্মা এবং অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড। টাকার অংকে বেশি লেনদেন হওয়ায় এই ৪ কোম্পানিা উভয় স্টক এক্সচেঞ্জের সাপ্তাহিক টার্নওভার তালিকায় শীর্ষে উঠে এসেছে। উভয় স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসইর) সাপ্তাতিক টার্নওভার বা লেনদেন তালিকার দ্বিতীয় অবস্থান করছে ফু-ওয়াং ফুডস। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির ২৪৬ কোটি ৩৪ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Responsive Ad Banner

আলোচ্য সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) টার্নওভার বা লেনদেন তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে কোম্পানিটি। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির ৫ কোটি ১ লাখ ৮৫ হাজার টাকার।

বিদায়ী সপ্তাহে ডিএসইর সাপ্তাতিক টার্নওভার বা লেনদেন তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে বিডি থাই অ্যালুমিনিয়াম। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির ২৩০ কোটি ১০ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আলোচ্য সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) টার্নওভার বা লেনদেন তালিকার নবম স্থানে অবস্থান করছে কোম্পানিটি। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির ২ কোটি ৭৫ লাখ ৮৯ হাজার টাকার।

বিদায়ী সপ্তাহে ডিএসইর সাপ্তাতিক টার্নওভার বা লেনদেন তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির ২০২ কোটি ২৮ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আলোচ্য সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) টার্নওভার বা লেনদেন তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে কোম্পানিটি। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির ৪ কোটি ৩০ লাখ ৮৬ হাজার টাকার।

বিদায়ী সপ্তাহে ডিএসইর সাপ্তাতিক টার্নওভার বা লেনদেন তালিকার সপ্তম স্থানে অবস্থান করছে অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির ১৭৫ কোটি ৩২ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আলোচ্য সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) টার্নওভার বা লেনদেন তালিকার ষষ্ঠ স্থানে অবস্থান করছে কোম্পানিটি। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির ৩ কোটি ১৮ লাখ ৭৪ হাজার টাকার।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৭:২৯ পিএম | শুক্রবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com