মঙ্গলবার ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সার্কিট ব্রেকার নিয়ে নতুন নির্দেশনা জারি

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৪ জানুয়ারি ২০২৪ | 301 বার পঠিত | প্রিন্ট

সার্কিট ব্রেকার নিয়ে নতুন নির্দেশনা জারি
Responsive Ad Banner

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির লেনদেনের ক্ষেত্রে সার্কিট ব্রেকার নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

জারি করা নির্দেশনায় নতুন কোম্পানির লেনদেন শুরুর প্রথম দিন থেকে শেয়ারদর বৃদ্ধি-হ্রাসের সীমা বা সার্কিট ব্রেকার ১০ শতাংশ নির্ধারণ করেছে বিএসইসি।

Responsive Ad Banner

সোমবার (২২ জানুয়ারি) বিএসইসি চেয়ারম্যানের সই করা নির্দেশনার বি ক্লজে বলা হয়েছে, শেয়ার বৃদ্ধি-হ্রাসের সীমা বা সার্কিট ব্রেকার ২০২১ সালের ১৭ জুনের নির্দেশনা কার্যকর হবে।

ওই নির্দেশনায় বলা হয়েছে, কোন নতুন কোম্পানির লেনদেন শুরু হলে ২০০ টাকা পর্যন্ত শেয়ার দরের কোম্পানির সার্কিট ব্রেকার হবে ১০ শতাংশ।

২০০-৫০০ টাকা পর্যন্ত শেয়ার দরের কোম্পানির সার্কিট ব্রেকার হবে ৮.৭৫ শতাংশ। ৫০০-১০০ টাকা পর্যন্ত শেয়ার দরের কোম্পানির সার্কিট ব্রেকার হবে ৭.৫০ শতাংশ।

১০০০-২০০০ টাকা পর্যন্ত শেয়ার দরের কোম্পানির সার্কিট ব্রেকার হবে ৬.২৫ শতাংশ। ২০০০-৫০০০ টাকা পর্যন্ত শেয়ার দরের কোম্পানির সার্কিট ব্রেকার হবে ৫ শতাংশ এবং ৫০০০ টাকার ওপরে পর্যন্ত শেয়ার দরের কোম্পানির সার্কিট ব্রেকার হবে ৩.৭৫ শতাংশ।

এর আগে আইপিওতে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার প্রথম এবং দ্বিতীয় দিনে লেনদেনের কোন সার্কিট ব্রেকার ছিল না।

পরবর্তীতে নতুন কোম্পানির শেয়ার দরের সার্কিট ব্রেকার প্রথম দিন ৫০ শতাংশ এবং দ্বিতীয় দিনে প্রথম দিনের ক্লোজিং প্রাইসের ৫০ শতাংশ সার্কিট ব্রেকার হিসেবে নির্ধারণ করে দেওয়া হয়।

কিছুদিন পরে এই নিয়ম স্থগিত করে নিয়ন্ত্রক সংস্থা। তবে এখন থেকে পুনরায় এই নিয়ম চালু হবে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১২:৩৩ অপরাহ্ণ | বুধবার, ২৪ জানুয়ারি ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com