মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

এসএমই মার্কেটে স্বাভাবিক দর সংশোধন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৭ জানুয়ারি ২০২৪ | 283 বার পঠিত | প্রিন্ট

এসএমই মার্কেটে স্বাভাবিক দর সংশোধন
Responsive Ad Banner

আজ ১৭ জানুয়ারি দেশের শেয়ারবাজারের এসএমই মার্কেটে স্বাভাবিক দর সংশোধন হয়েছে। এদিন সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।

বাজার পর্যলোচনায় দেখা যায়, আজ ১৭ জানুয়ারি এসএমইর প্রধান সূচক ডিএসএমইএক্স আগের দিনের তুলনায় ১০.৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩৬১.৭৬ পয়েন্টে।

Responsive Ad Banner

আজ এসএমইতে লেনদেন হওয়া ১৭টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৭টি, কমেছে ৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২টির।

এদিন এসএমইতে ৬৫ লাখ ৭১ হাজার ৪৩৭টি শেয়ার ২ হাজার ৯০৭বার হাতবদল হয়, যার বাজারমূল্য ১৮ কোটি ৩ লাখ ৩৫ হাজার টাকা।

গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩২ কোটি ৮৬ লাখ ১৭ হাজার টাকার।

সে হিসেবে লেনদেন বেড়েছে ১৪ কোটি ৮৩ লাখ ২১ হাজার টাকা।

আজ এসএমইর বাজার মূলধন দাঁড়িয়েছে ২ হাজার ৫৫৫ কোটি ৭১ লাখ ৩৪ হাজার টাকা।

সে হিসেবে বাজার মূলধন কমেছে ২ কোটি ১৯ লাখ ২ হাজার টাকা।

আজ এসএমইতে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এমকে ফুটওয়্যার।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা ৪০ পয়সা বা ২.৫৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৬ টাকা ৬০ পয়সায়।

দর বৃদ্ধি হওয়া দ্বিতীয় স্থানে থাকা বেঙ্গল বিস্কিটের ২ টাকা ৫০ পয়সা বা ২.৩২ শতাংশ দর বেড়ে দাঁড়িয়েছে ১১০ টাকায়।

দর কমার শীর্ষে ছিল আছিয়া সি ফুডস।

আজ এ কোম্পানির শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা বা ৩.৮০ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৫ টাকা ৩০ পয়সায়।

আজ ডিএসএমইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে কৃষিবিদ ফিডের।

এদিন ডিএসএমইতে কোম্পানিটির ১৪ লাখ ৯৮ হাজার ৬০টি শেয়ার ৬২৩বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৪ কোটি ৬৫ লাখ ৬৯ হাজার টাকা।

শেয়ারবাজার২৪

 

 

Facebook Comments Box

Posted ৭:২৯ অপরাহ্ণ | বুধবার, ১৭ জানুয়ারি ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com