সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

দ্বিতীয় প্রান্তিকে আয় কমেছে

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১০ জানুয়ারি ২০২৪ | 456 বার পঠিত | প্রিন্ট

দ্বিতীয় প্রান্তিকে আয় কমেছে
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়াত্ব প্রতিষ্ঠান ইস্টার্ন লুব্রিকেন্টসের চলতি ২০২৩-২০২৪ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) আয় কমেছে ৪৭ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩০ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৬ টাকা ২৬ পয়সা। ইপিএস কমেছে ২ টাকা ৯৬ পয়সা বা ৪৭.২৮ শতাংশ।

Responsive Ad Banner

আলোচিত অর্থবছরের প্রথম ছয় মাস বা দুই প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫ টাকা ৪৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৬ টাকা ৫১ পয়সা। ইপিএস কমেছে ১ টাকা ৪ পয়সা বা ১৫.৯৭ শতাংশ।

আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২০ টাকা ৬৬ পয়সা। আগের অর্থবছরে যা ছিল নেগেটিভ ৯৫ টাকা ৯৮ পয়সা।

৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯৪ টাকা ১০ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১৮৮ টাকা ৬৩ পয়সা।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১১:৪৪ পূর্বাহ্ণ | বুধবার, ১০ জানুয়ারি ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com