সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩ | 180 বার পঠিত | প্রিন্ট

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নির্বাচিত
Responsive Ad Banner

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) ব্যবস্থাপনা পরিচালক নির্বাচিত হয়েছেন গ্লোবাল সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিচার্ড ডি’ রোজারিও।

Responsive Ad Banner

ডিএসইর একটি পরিচালক পদের শুন্য আসনে তিনি ছাড়া আর কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়া নির্বাচন কমিশন তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেছে। আগামী ১৯ ডিসেম্বর ওই পদে ভোট গ্রহণ করার কথা ছিল।

এর আগে নির্বাচন পরিচালনার জন্য ৪ অক্টোবর বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনের অবসরপ্রাপ্ত বিচারপতি মোঃ আব্দুস সামাদকে চেয়ারম্যান করে ৩ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়৷

নির্বাচন কমিশনের অপর দুই সদস্য হলেন ডিএসই’র শেয়ারহোল্ডার প্রতিনিধি দেওয়ান আজিজুর রহমান এবং মোহাম্মদ এ হাফিজ৷

নির্বাচন কমিশন একজন শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচনের জন্য ৭ নভেম্বর নির্বাচনী তফসিল ঘোষণা করেন৷ নির্বাচনী তফসীল অনুসারে ২৬ নভেম্বর ছিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ৷

উক্ত সময়ের মধ্যে একজন প্রার্থী গ্লোবাল সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ডিবিএ’র প্রেসিডেন্ট রিচার্ড ডি’ রোজারিও মনোনয়নপত্র দাখিল করেন৷
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ২:৫৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com