মঙ্গলবার ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে লেনদেনে আসছে নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৬ নভেম্বর ২০২৩ | 374 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে লেনদেনে আসছে নতুন নির্দেশনা
Responsive Ad Banner

শেয়ারবাজারে ব্লক মার্কেটে লেনদেনে আসছে নতুন নির্দেশনা। এ বিষয়ে ভাবছেন শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসি’র একটি সূত্র জানিয়েছে, স্বল্প মূলধনী বিনিয়োগকারীদের কথা চিন্তা করেই বিএসইসি নতুন এই নির্দেশনাটির কথা ভাবছে।

Responsive Ad Banner

এই নির্দেশনায় যে সকল বিনিয়োগকারী ২ থেকে ৩ লাখ টাকার শেয়ার নিয়ে ফ্লোর প্রাইসে আটকে আছে, ওই সকল বিনিয়োগকারী দুই তিন লাখ টাকার শেয়ার ব্লকে লেনদেন করতে পারবেন।

এছাড়াও ফ্লোর প্রাইস প্রত্যাহার বা দরপতনের সর্বনিম্ন সীমা ১ শতাংশের বেশি আরোপের বিষয়ে বাজারে যে গুঞ্জন রয়েছে, তা সঠিক নয়। অর্থাৎ ফ্লোর প্রাইস প্রত্যাহারের বিষয়ে এখনও স্থির অবস্থানে রয়েছে বিএসইসি।

বিএসইসির বর্তমান নিয়ম অনুযায়ী শেয়ারবাজারের ব্লকে লেনদেনের ক্ষেত্রে ন্যূনতম পাঁচ লাখ টাকার শেয়ার হাতবদল করতে হয়।

তবে ব্লক মার্কেটে লেনদেন বাড়াতে এই শর্ত শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। এই বিষয়ে বিএসইসি শিগগির আদেশ জারি করতে পারে বলে জানা গেছে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১১:০৩ অপরাহ্ণ | রবিবার, ২৬ নভেম্বর ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com