আয় কমেছে কুইন সাউথ টেক্সটাইলের

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৫ নভেম্বর ২০২৩ | 312 বার পঠিত | প্রিন্ট

আয় কমেছে কুইন সাউথ টেক্সটাইলের
Responsive Ad Banner

৩০ সেপ্টেম্বর, ২০২৩ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে কুইন সাউথ টেক্সটাইলের। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত বোর্ড সভায় কোম্পানিটির শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড ৩০ সেপ্টেম্বর, ২০২৩ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় ৭ পয়সা হয়েছে। আগের বছর একই সময়ে আয় হয়েছিল ৩১ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় আয় কমেছে ২৪ পয়সা।

Responsive Ad Banner

আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল মাইনাস ৯৭ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল মাইনাস ৩১ পয়সা।

৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ৭৫ পয়সায়।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১০:৪৪ এএম | শনিবার, ২৫ নভেম্বর ২০২৩

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com