সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সূচকের পতনে সপ্তাহ শুরু

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০১ অক্টোবর ২০২৩ | 178 বার পঠিত | প্রিন্ট

সূচকের পতনে সপ্তাহ শুরু
Responsive Ad Banner

আজ ০১ অক্টোবর সূচকের পতনে সপ্তাহ শুরু হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন চলে। কিন্তু বেলা সাড়ে ১১টা থেকেই একটানা সূচকের নিচের দিকে নামতে থাকে, যা শেষ পর্যন্ত অব্যহত ছিল। এর ফলে দিনশেষে প্রধান সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ১ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩১ শতাংশ বা ১৯.৭৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৬৪.৯০ পয়েন্ট।

Responsive Ad Banner

আর ডিএসই শরিয়াহ সূচক ২.২২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৭৩৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪.৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৩৫.৬৯ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩০২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৭টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪৫টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১২.২৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ ডিএসইতে ৮ কোটি ৮৭ লাখ ৬৮ হাজার ৬১৩টি শেয়ার ১ লাখ ৩১ হাজার ৯৪০ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৩১ কোটি ৯৩ লাখ ১৮ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৭ সেপ্টেম্বর ডিএসইতে ৭ কোটি ৪২ লাখ ১৫ হাজার ৭৯৭টি শেয়ার ১ লাখ ৭ হাজার ২৭৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৪২২ কোটি ৩০ লাখ ৪ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১০৯ কোটি ৬৩ লাখ ১৪ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১৪ শতাংশ বা ২৭.৩৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৫৫৩.১৯ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ১৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৭টির, কমেছে ৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ১২ কোটি ১০ লাখ ৩৮ হাজার ১২৮ টাকা।

গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫০ কোটি ৮৩ লাখ ৩৫ হাজার ৭৭২ টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ৩৮ কোটি ৭২ লাখ ৯৭ হাজার ৬৪৪ টাকা।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:১৪ অপরাহ্ণ | রবিবার, ০১ অক্টোবর ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com