সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ব্লক মার্কেটে ৪৭ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০১ অক্টোবর ২০২৩ | 300 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৪৭ কোম্পানির শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ০১ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৪৭ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে এই ৪৭ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ৪২ কোটি ৬ লাখ ১৮ হাজার টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৩ কোম্পানির। কোম্পানিগুলো হলো- সি পার্ল রিসোর্ট, এমারেল্ড অয়েল এবং ক্রিস্টাল ইন্সুরেন্স।

Responsive Ad Banner

আজ এই ৩ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ২০ কোটি ১৮ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৪৭ শতাংশ।

জানা গেছে, এই তিন কোম্পানির মধ্যে সি পার্ল রিসোর্টের ৭ কোটি ২৫ লাখ ৮২ হাজার, এমারেল্ড অয়েলের ৬ কোটি ৯০ লাখ ৮১ হাজার এবং ক্রিস্টাল ইন্সুরেন্সের ৬ কোটি ২ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ন্যাশনাল ব্যাংকের ৪ কোটি ৫৫ লাখ, সোনালী পেপারের ২ কোটি ৭৫ লাখ ৭৮ হাজার, ব্রাক ব্যাংকের ২ কোটি ৬ লাখ ১৫ হাজার, আরডি ফুডের ২ কোটি ৩ লাখ ২৭ হাজার, জেমিনি সি ফুডের ১ কোটি ৩ লাখ ৭১ হাজার, ফাইন ফুডসের ৮৫ লাখ ৭৭ হাজার এবং সি অ্যান্ড এ টেক্সটাইলের ৮৪ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

 

 

Facebook Comments Box

Posted ৪:১২ অপরাহ্ণ | রবিবার, ০১ অক্টোবর ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com