বৃহস্পতিবার ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

ব্লক মার্কেটে ৫৫ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৪ সেপ্টেম্বর ২০২৩ | 256 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৫৫ কোম্পানির শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ০৪ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫৫ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে এই ৫৫ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ৩৪ কোটি ৮৭ লাখ ৯৩ হাজার টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৩ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, অ্যামারেল্ড অয়েল এবং বেক্সিমকো। আজ এই ৩ কোম্পানির লেনদেন হয়েছে ১৮ কোটি ৪৮ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের সাড়ে ৫১ শতাংশ।

Responsive Ad Banner

 

জানা গেছে, এই তিন কোম্পানির মধ্যে সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ৮ কোটি ৮২ লাখ ১৭ হাজার, অ্যামারেল্ড অয়েলের ৬ কোটি ৫৭ লাখ ৫৩ হাজার এবং বেক্সিমকোর ৩ কোটি ৮ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ২ কোটি ৫৪ লাখ ৯৮ হাজার, ই-জেনারেশনের ২ কোটি ৮ লাখ ৮৬ হাজার, সোনালী পেপারের ১ কোটি ৩৯ লাখ ১৬ হাজার, বীচ হ্যাচারির ৮৮ লাখ, ক্রিস্টাল ইন্সুরেন্সের ৮৬ লাখ ৫৫ হাজার, সি পার্ল হোটেলের ৮৪ লাখ ১৯ হাজার এবং ফরচুনের ৬১ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৩:৪০ অপরাহ্ণ | সোমবার, ০৪ সেপ্টেম্বর ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com