বৃহস্পতিবার ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

ব্লক মার্কেটে ৫৯ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৯ আগস্ট ২০২৩ | 144 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৫৯ কোম্পানির শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ২৯ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫৯ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে এই ৫৯ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ৪১ কোটি ২৬ লাখ ২৫ হাজার টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৩ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- এমারেল্ড অয়েল, সোনালী পেপার এবং সিমটেক্স ইন্ডাস্ট্রিজ। আজ এই ৩ কোম্পানির লেনদেন হয়েছে ১৫ কোটি ৬ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৩৭ শতাংশ।

Responsive Ad Banner

জানা গেছে, এই তিন কোম্পানির মধ্যে অ্যামারেল্ড অয়েলের ৭ কোটি ৮৬ লাখ ৪৯ হাজার, সোনালী পেপারের ৪ কোটি ১৫ লাখ ৬৯ হাজার এবং সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ৩ কোটি ৪ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বেক্সিমকো ফার্মার ২ কোটি ৪৬ লাখ ৪৪ হাজার, জেমিনি সি ফুডের ২ কোটি ৩৮ লাখ ৬৫ হাজার, ইনট্রাকো রিফুয়েলিংয়ের ২ কোটি ৩৪ লাখ ৫৯ হাজার, সি পার্ল হোটেলের ২ কোটি ১৬ লাখ ১১ হাজার, সালভো কেমিক্যালের ১ কোটি ৯৩ লাখ ৮৬ হাজার, ক্রিস্টাল ইন্সুরেন্সের ১ কোটি ৪৪ লাখ ৭ হাজার এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ১ কোটি ৩২ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৩:৪৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ আগস্ট ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com