শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বে-মেয়াদি আইসিএল আইএনসিটিএল ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৮ আগস্ট ২০২৩ | 269 বার পঠিত | প্রিন্ট

বে-মেয়াদি আইসিএল আইএনসিটিএল ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন
Responsive Ad Banner

বে-মেয়াদি আইসিএল আইএনসিটিএল শরিয়াহ ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি। সোমবার (০৭ আগস্ট) বিএসইসির ৮৭৮ তম কমিশন সভায় এই অনুমোদন দেয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

Responsive Ad Banner

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্র হচ্ছে ২৫ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা ‘ইমপ্রেস নিউটেক্স কমপোজিট টেক্সটাইল লিমিটেড’ ২.৫ কোটি টাকা প্রদান করেছে এবং বাকি ২২.৫ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে। ফান্ডটির প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা।

ফান্ডটির ব্যবস্থাপক হলো ইমপ্রেস ক্যাপিটাল লিমিটেড। ট্রাস্টি এবং কাস্টডিয়ান হিসেবে কাজ করছে যথাক্রমে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি এবং ব্র্যাক ব্যাংক লিমিটেড।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১:৩৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ আগস্ট ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com