সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

এমকে ফুটওয়্যার পিএলসির লেনদেনের তারিখ নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৫ জুন ২০২৩ | 241 বার পঠিত | প্রিন্ট

এমকে ফুটওয়্যার পিএলসির লেনদেনের তারিখ নির্ধারণ
Responsive Ad Banner

এমকে ফুটওয়্যার পিএলসির লেনদেনের তারিখ নির্ধারণ করা হয়েছে। সম্প্রতি কোয়ালিফায়েড ইনভেস্টর অফার (কিউআইও) সম্পন্ন করা কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এসএমই প্লাটফর্মে আগামীকাল ২৬ জুন, লেনদেন শুরু করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড “MKFOOTWEAR”। আর কোম্পানি কোড ৮৩০০১। এমকে ফুটওয়্যার ট্যানারি খাতে লেনদেন করবে।

Responsive Ad Banner

আজ ২৫ জুন, রোববার সিডিবিএলের মাধ্যমে কোম্পানিটির বরাদ্দপ্রাপ্ত শেয়ার বিনিয়োগকারীদের শেয়ার বিও হিসাবে জমা হয়েছে। এর আগে কোম্পানিটি গত ১১ জুন থেকে ১৫ জুন পর্যন্ত কিউআই আবেদন সম্পন্ন করেছে।

কোম্পানিটি নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির থেকে কিউআই আবেদনের মাধ্যমে ১০ কোটি টাকা উত্তোলনের অনুমোদন পেয়েছে।

কোম্পানিটি কিউআইওর মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূলের এক কোটি শেয়ার ইস্যু করে যোগ্য বিনিয়োগকারীদের থেকে ১০ কোটি টাকা সংগ্রহ করবে। উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি যন্ত্রপাতি ক্রয় ও ইস্যু ব্যবস্থাপনার খরচ খাতে ব্যয় করবে।

২০২১-২২ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩ টাকা ১৯ পয়সা।

৩০ জুন সমাপ্ত ২০২২ শেষে পুনর্মূল্যায়ন ছাড়া কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৯৫ পয়সায়।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:৫৮ অপরাহ্ণ | রবিবার, ২৫ জুন ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com