মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ব্লক মার্কেটে ৭২ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৩ জুন ২০২৩ | 254 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৭২ কোম্পানির শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ১৩ জুন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৭২ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৭২ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ৬৫ কোটি ২৭ লাখ ১৯ হাজার টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৩ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- সি অ্যান্ড এ টেক্সটাইলস, আনোয়ার গ্যালভানাইজিং এবং স্কয়ার ফার্মা। আজ এই তিন কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ১২ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের সাড়ে ৪১ শতাংশ।

Responsive Ad Banner

জানা গেছে, এই তিন কোম্পানির মধ্যে সি অ্যান্ড এ টেক্সটাইলসের ৮ কোটি ৯৩ লাখ ৫৪ হাজার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৩ কোটি ৯৯ লাখ ৩২ হাজার এবং স্কয়ার ফার্মার ৩ কোটি ১৯ লাখ ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সোনালী পেপারের ১ কোটি ৫৩ লাখ ৮০ হাজার, আলহাজ টেক্সটাইলের ১ কোটি ১৮ লাখ ৭৬ হাজার, সালভো কেমিক্যালের ১ কোটি ১৪ লাখ ৮ হাজার, সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ৯৩ লাখ ৭ হাজার, বেক্সিমকো ফার্মার ৯২ লাখ ৫৩ হাজার, ড্রাগন সুয়েটারের ৯১ লাখ ৮০ হাজার এবং প্যারামাউন্ট টেক্সটাইলের ৮ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৪:১৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ জুন ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com