বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০২ জুন ২০২৩ | 240 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (২৮ মে- ০১ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে জুট স্পিনার্স লিমিটেডের। এর মাধ্যমে কোম্পানিটি সাপ্তাহিক দর পতনের তালিকায় শীর্ষ স্থানে স্থান নিয়েছে।

Responsive Ad Banner

সপ্তাহের শুরুতে জুট স্পিনার্সের উদ্বোধনী দর ছিল ৪৪৫ টাকা ৯০ পয়সা। আর শেষ কর্মদিবসে ক্লোজিং দর হয়েছে ৩৭৯ টাকা ৫০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর কমেছে ৬৬ টাকা ৪০ পয়সা বা ১৪.৮৯ শতাংশ।

এছাড়া, সাপ্তাহিক দর পতন তালিকার নেতৃত্বে থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে মেট্রো স্পিনিংয়ের শেয়ারদর কমেছে ১৩.৮২ শতাংশ, মিডল্যান্ড ব্যাংকের ১২.৭৪ শতাংশ, দেশ জেনারেল ইন্সুরেন্সের ১২.৬৬ শতাংশ, সুহৃদ ইন্ডাস্ট্রিজের ১০.১৯ শতাংশ, ট্রাস্ট ব্যাংকের ৯.১৭ শতাংশ, দেশ গার্মেন্টসের ৮.৫৬ শতাংশ, বিজিআইসির ৮.০১ শতাংশ, আজিজ পাইপসের ৬.৭৮ শতাংশ এবং গ্লোবাল ইন্সুরেন্সের ৬.৫২ শতাংশ।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:৪০ অপরাহ্ণ | শুক্রবার, ০২ জুন ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com