সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ব্লক মার্কেটে ৭২ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৬ মে ২০২৩ | 126 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৭২ কোম্পানির শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ১৬ মে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৭২ কোম্পানির শেয়ার লেনদেন। এদিন ব্লক মার্কেটে এই ৭২ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ৩৫ কোটি ৯০ লাখ ৩ হাজার টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে সব চেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ৪ কোম্পানির। কোম্পানিগুলো হলো- স্কয়ার ফার্মা, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো, প্যারামাউন্ট টেক্সটাইল এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ।

Responsive Ad Banner

আজ এই চার কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি ৭৭ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ২৯ শতাংশ।

জানা যায়, এই চার কোম্পানির মধ্যে স্কয়ার ফার্মার ৩ কোটি ২০ লাখ ১৮ হাজার, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকোর ২ কোটি ৬৩ লাখ ৬২ হাজার, প্যারামাউন্ট টেক্সটাইলের ২ কোটি ৫১ লাখ ৯১ হাজার এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ২ কোটি ৪১ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে কেডিএস এক্সেসরিজের ২ কোটি ৩৭ লাখ ৮৩ হাজার, ইউনিয়ন ইন্সুরেন্সের ২ লাখ ৩০ লাখ ৩ হাজার, মেট্রো স্পিনিংয়ের ২ কোটি ৭ লাখ ৩৭ হাজার, বাংলাদেশ সাবেমরিন ক্যাবলের ১ কোটি ৯৯ লাখ ৮০ হাজার, বিকন ফার্মার ১ কোটি ৫৮ লাখ ৬৮ হাজার এবং চাটার্ড লাইফ ইন্সুরেন্সের ১ লাখ ২২ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৫:৫৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ মে ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com