সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সূচকের উত্থানেও লেনদেন কমেছে

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৭ মে ২০২৩ | 230 বার পঠিত | প্রিন্ট

সূচকের উত্থানেও লেনদেন কমেছে
Responsive Ad Banner

আজ রোববার ৭ মে, সূচকের উত্থানেও লেনদেন কমেছে দেশের শেয়ারবাজারে। এদিন কমেছে বেশিরভাগ শেয়ারের দর ও দৈনিক লেনদেনে পরিমান।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ৭ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০০২ শতাংশ বা ০.১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৬৯.৩৪ পয়েন্টে।

Responsive Ad Banner

আর ডিএসই শরিয়াহ সূচক ০.৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৮.১৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.৮১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২০৩.৯৩ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৪৭টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৬১ টির, কমেছে ৭৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ২১০ টির।

অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৭.৫৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

সারাদিনে ডিএসইতে ১৫ কোটি ৩৫ লাখ ৭ হাজার ৪৫৯টি শেয়ার ১ লাখ ৭৭ হাজার ৯৫৪ বার হাতবদল হয়েছে।

আর দিন শেষে লেনদেন হয়েছে ৮৪৬ কোটি ২১ লাখ ৩৮ হাজার টাকা।

গত কার্যদিবসে লেনদেন হয়েছে ৮৬৩ কোটি ৫০ লাখ ০৭ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১৭ কোটি ২৮ লাখ ৬৯ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০০৪৮ শতাংশ বা ০.৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৪৮২.৪১ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ১৮৭ টির কোম্পানির মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৪৭টির, কমেছে ৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৯টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৯ কোটি ৪৮ লাখ ১৬ হাজার ৫৫২ টাকা।

গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১১ কোটি ৯৯ লাখ ২৯ হাজার ১৫৬ টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ২ কোটি ৫১ লাখ ১২ হাজার ৬০৪ টাকা।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৭:৫৮ অপরাহ্ণ | রবিবার, ০৭ মে ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com