মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সূচকের পতনে সপ্তাহ শুরু

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ৩০ এপ্রিল ২০২৩ | 176 বার পঠিত | প্রিন্ট

সূচকের পতনে সপ্তাহ শুরু
Responsive Ad Banner

আজ ৩০ এপ্রিল, সূচকের পতনে সপ্তাহ শুরু হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের পাশাপাশি বেশিরভাগ শেয়ারের দর কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ৩০ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৮ শতাংশ বা ১১.৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৬২.৬৮ পয়েন্টে।

Responsive Ad Banner

আর ডিএসই শরিয়াহ সূচক ৩.০৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৯.৮৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬.১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২০২.৪১ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৪২টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৪৪ টির, কমেছে ৯৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ২০০ টির।

অর্থাৎ পুঁজিবাজারে আজ ১২.৮৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

সারাদিনে ডিএসইতে ৯ কোটি ৭৬ লাখ ৩৭ হাজার ১০৮টি শেয়ার ১ লাখ ৫৮ হাজার ১২৬ বার হাতবদল হয়েছে।

আর দিন শেষে লেনদেন হয়েছে ৬৯৩ কোটি ১৫ লাখ ৩৩ হাজার টাকা।

গত কার্যদিবসে ডিএসইতে ১৫ কোটি ৯০ লাখ ৫৯ হাজার ১১৬টি শেয়ার ১ লাখ ৭৬ হাজার ৪২৬ বার হাতবদল হয়েছে।

আর দিন শেষে লেনদেন হয়েছে ৯৬৭ কোটি ৬৯ লাখ ১৫ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ২৭৪ কোটি ৫৩ লাখ ৮২ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৮ শতাংশ বা ১৪.৯৮ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৪৫১.৯১ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ২০৬টি কোম্পানির মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৩১টির, কমেছে ৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১১৭টির।

আজ দিন শেষে লেনদেন হয়েছে ৬ কোটি ৬১ লাখ ২৮ হাজার ৯৬৪ টাকা।

গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭ কোটি ৯৫ লাখ ৫৫ হাজার ৭২৬ টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ১ কোটি ৩৪ লাখ ২৬ হাজার ৭৬২ টাকা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৭:৩৩ অপরাহ্ণ | রবিবার, ৩০ এপ্রিল ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com