সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

আবারও পতনের ধারায় শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০২৩ | 150 বার পঠিত | প্রিন্ট

আবারও পতনের ধারায় শেয়ারবাজার
Responsive Ad Banner

আবারও পতনের ধারায় ফিরে এসেছে দেশের শেয়ারবাজার। আজ ৩১ জানুয়ারি দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচকের পতন হয়েছে। এ নিয়ে টানা ৩ কার্যদিবস পতন হলো। একই সঙ্গে এদিন অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) মূল্যসূচক কমেছে।

বাজার পর্যালোনায় দেখা যায়, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬২৬৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৬৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২২২০ পয়েন্টে।

Responsive Ad Banner

ডিএসইতে আজ ৩২৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৩১টির বা ৯.৪৮ শতাংশের, শেয়ার দর কমেছে ১৩৫টির বা ৪১.২৮ শতাংশের এবং ১৬১টির বা ৪৯.২৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

এদিন ডিএসইতে আজ ৫৭৩ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ৫০৯ কোটি ৪৮ লাখ টাকার। এ হিসাবে আজ ৬৩ কোটি ৬২ লাখ টাকার বা ১২.৪৯% লেনদেন কমেছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮৫১৪ পয়েন্টে। সিএসইতে আজ ১৫৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৭টির দর বেড়েছে, কমেছে ৬৫টির এবং ৬৩টির দর অপরিবর্তিত রয়েছে। আজ সিএসইতে ১২ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:২৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com