মঙ্গলবার ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ৬২ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৯ জানুয়ারি ২০২৩ | 295 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৬২ কোম্পানির শেয়ার লেনদেন
Responsive Ad Banner

২৯ জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৬২ কোম্পানির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে এই ৬২ কোম্পানির মোট ৪৭ কোটি ৮৮ লাখ ২১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ব্লক মার্কেটে কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ ইসলামি ব্যাংকয়ের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে এ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৯ কোটি ৭২ লাখ ৫০ হাজার টাকার। অন্যদিকে দ্বিতীয় সর্বোচ্চ সি পার্ল বীচের শেয়ার লেনদেন হয়েছে ৬ কোটি ৭২ লাখ ৪০ হাজার টাকার এবং তৃতীয় সর্বোচ্চ বেক্সিমকোর শেয়ার লেনদেন হয়েছে ৪ কোটি ৯৪ লাখ ৫৭ হাজার টাকার।

Responsive Ad Banner

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে মেট্রো স্পিনিংয়ের ৩ কোটি ৪২ লাখ ৪১ হাজার, স্কয়ার ফার্মার ২ কোটি ৬৪ লাখ ৪৫ হাজার, সাইফ পাওয়ারের ২ কোটি ৩৫ লাখ ৬৪ হাজার, ব্যাংক এশিয়ার ১ কোটি ৭৪ লাখ ৩০ হাজার, সিলকো ফার্মার ১ কোটি ২৭ লাখ ৪০ হাজার, বাংলাদেশ সাবমেরিন কেবলের ১ কোটি ৬৩ লাখ ২ হাজার এবং সিলভা ফার্মাসিউটিক্যালসের ১ কোটি ৩৬ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৪:২৫ অপরাহ্ণ | রবিবার, ২৯ জানুয়ারি ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com