সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ধারাবাহিক উত্থানে সপ্তাহ শেষ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি ২০২৩ | 199 বার পঠিত | প্রিন্ট

ধারাবাহিক উত্থানে সপ্তাহ শেষ
Responsive Ad Banner

৪ কার্যদিবসের সূচকের ধারাবাহিক উত্থানে সপ্তাহ শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। আজ (২৬ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচকের উত্থান হলেও টাকার অংকে লেনদেন কমেছে। এদিন অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) পতন হয়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬২৯৬ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩৭৫ পয়েন্টে এবং ২২৩১ পয়েন্টে।

Responsive Ad Banner

ডিএসইতে আজ ৩৪৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৩৩টির বা ৯.৫১ শতাংশের, শেয়ার দর কমেছে ১৩৬টির বা ৩৯.১৯ শতাংশের এবং ১৭৮টির বা ৫১.৩০ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

এদিন ডিএসইতে আজ ৫০৫ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ৭৩৪ কোটি ৬০ লাখ টাকার। এ হিসাবে আজ ২২৯ কোটি ৭ লাখ টাকার বা ৩১.১৮% লেনদেন কমেছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮৫৬৬ পয়েন্টে। সিএসইতে আজ ১৮২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৩৩টির দর বেড়েছে, কমেছে ৬৪টির এবং ৮৫টির দর অপরিবর্তিত রয়েছে। আজ সিএসইতে ২১ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:৫৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com