সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

খাত ভিত্তিক লেনদেনের শীর্ষে ওষুধ ও রসায়ন খাত

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১১ জানুয়ারি ২০২৩ | 164 বার পঠিত | প্রিন্ট

খাত ভিত্তিক লেনদেনের শীর্ষে ওষুধ ও রসায়ন খাত
Responsive Ad Banner

আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওষুধ ও রসায়ন খাতের। যে কারণে খাতভিত্তিক লেনদেনের ক্ষেত্রে শীর্ষে অবস্থান করছে এই খাত। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, ডিএসই ২০টি খাতের মধ্যে সব খাত ছাড়িয়ে এককভাবে ওষুধ ও রসায়ন খাত লেনদেনের নেতৃত্বে রয়েছে। এই খাতে সর্বমোট লেনদেন হয়েছে ৭১ কোটি ৪০ লাখ টাকা। যা ডিএসই মোট লেনেদেনর ১৬.৮৫ শতাংশ।

Responsive Ad Banner

এই খাতে লেনদেনের শীর্ষ দশের চতুর্থ স্থানটি দখল করেছে জেএমআই হসপিটাল। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৫ লাখ ৪৬ হাজার ১৮৬টি যার বাজার মূল্য ২১ কোটি ৮৫ লাখ ৯ হাজার টাকা। দর বেড়েছে ৪ টাকা বা ৪.৯৩ শতাংশ।

শীর্ষ লেনদেনের ষষ্ঠ স্থানটি দখল করেছে ওরিয়ন ফার্মা। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২২ লাখ ২২ হাজার ৪৭৩টি যার বাজার মূল্য ১৯ কোটি ১৫ লাখ ৭৫ হাজার টাকা। কোম্পানিটির দর বেড়েছে ১০ পয়সা বা ০.০২ শতাংশ।

লেনদেনের নবম স্থানটি দখল করেছে নাভানা ফার্মা। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৫ লাখ ৭৮ হাজার ৫৬০টি যার বাজার মূল্য ১৩ কোটি ১৩ লাখ ২৮ হাজার টাকা। কোম্পানিটির দর কমেছে ৩০ পয়সা বা ০.৩৬ শতাংশ।

ওরিয়ন ইনফিউশন শীর্ষ লেনদেনের দশম স্থানটি দখল করেছে। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২ লাখ ৮১ হাজার ৯২৭টি যার বাজার মূল্য ১১ কোটি ৬৬ লাখ ১২ হাজার টাকা। কোম্পানিটির দর কমেছে ১০ টাকা বা ২.৪০ শতাংশ।

এছাড়া, দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে বিবিধ খাতে। এই খাতে সর্বমোট লেনদেন হয়েছে ৬৫ কোটি ৩০ লাখ টাকা। যা ডিএসই মোট লেনেদেনর ১৫.৪১ শতাংশ। তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে তথ্যপ্রযুক্তি খাতে। এই খাতে সর্বমোট লেনদেন হয়েছে ৫৮ কোটি ৫০ লাখ টাকা। যা ডিএসই মোট লেনেদেনর ১৩.৮১ শতাংশ। চতুর্থ সর্বোচ্চ লেনদেন হয়েছে জীবন বিমা খাতে। এই খাতে সর্বমোট লেনদেন হয়েছে ৪৯ কোটি ৫৬ লাখ টাকা। যা ডিএসই মোট লেনেদেনর ১১.৭০ শতাংশ।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৫:২৪ অপরাহ্ণ | বুধবার, ১১ জানুয়ারি ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com