সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সূচকের পতনেও লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৯ জানুয়ারি ২০২৩ | 174 বার পঠিত | প্রিন্ট

সূচকের পতনেও লেনদেন বেড়েছে
Responsive Ad Banner

আজ ০৯ জানুয়ারি সূচকের পতনেও লেনদেন বেড়েছে দেশের শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারর প্রধান সূচক সামান্য কমলেও অন্য সূচকগুলো বেড়েছে। তবে শেয়ারবাজারে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে অধিকাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ০.৭৬ পয়েন্ট বা ০.০১ শতাংশ কমে দাঁড়িয়েছে ছয় হাজার ১৯১.৫৪ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ০.৩৫ পয়েন্ট বা ০.০২ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ০.২৭ পয়েন্ট বা ০.০১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৫২.৫৩ পয়েন্টে এবং দুই হাজার ১৯১.৭৮ পয়েন্টে।

Responsive Ad Banner

ডিএসইতে আজ ৩২৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৩২টির বা ৯.৭৯ শতাংশের, শেয়ার দর কমেছে ১৩১টির বা ৪০.০৬ শতাংশের এবং ১৬৪টির বা ৫০.১৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ ৩৩৪ কোটি ৬৯ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৫০ কোটি ৪৯ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ২৮৪ কোটি ২০ লাখ টাকার।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪.৪৬ পয়েন্ট বা ০.০২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩০১.৭৪ পয়েন্টে। সিএসইতে আজ ১৪৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৭টির দর বেড়েছে, কমেছে ৪৫টির আর ৭৬টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৭ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:১২ অপরাহ্ণ | সোমবার, ০৯ জানুয়ারি ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com