মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

মার্চেন্ট ব্যাংক প্রভিশন সংরক্ষণের মেয়াদ বেড়েছে

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২ | 251 বার পঠিত | প্রিন্ট

মার্চেন্ট ব্যাংক প্রভিশন সংরক্ষণের মেয়াদ বেড়েছে
Responsive Ad Banner

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) মার্চেন্ট ব্যাংকগুলোর মার্জিন ঋণের পুনঃমূল্যায়নজনিত অনাদায়কৃত ক্ষতির (নেগেটিভি ইকুইটি) বিপরীতে রক্ষিতব্য প্রভিশন রাখার মেয়াদ বাড়িয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মার্চেন্ট ব্যাংকগুলোর সংগঠন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) আবেদনের প্রেক্ষিতে আরও ১ বছর বাড়ানো হয়েছে।

গতকাল বুধবার (২৮ ডিসেম্বর) বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) প্রেসিডেন্ট মো. ছায়েদুর রহমানের কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে। বিএসসি সূত্রে এ তথ্য জানা গেছে।

Responsive Ad Banner

মেয়াদ বাড়ানোর ফলে মার্চেন্ট ব্যাংকগুলো ৩১ ডিসেম্বর ২০২৩ অর্থবছর পর্যন্ত অনাদায়কৃত ক্ষতির বিপরীতে প্রভিশন রাখার সময় পেলো। মার্চেন্ট ব্যাংকগুলোর সংগঠন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) আবেদনের প্রেক্ষিতে সময় বাড়ালো বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

চিঠিতে উল্লেখ করা হয়, শেয়ারবাজারের স্বার্থ রক্ষা এবং বর্তমান পরিস্থিতি বিবেচনায় মার্চেন্ট ব্যাংকগুলোর মার্জিন ঋণের পুনঃমূল্যায়নজনিত অনাদায়কৃত ক্ষতির বিপরীতে প্রভিশন রাখার মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৩ অর্থবছর পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

জানা যায়, বিএমবিএ’র আবেদনের প্রেক্ষিতে কমিশন, ২৮ ডিসেম্বর ২০১৭ এর মাধ্যমে মার্চেন্ট ব্যাংকারের নিজস্ব ও মক্কেলের পোর্টফলিওতে পুনঃমূল্যায়নজনিত অনাদায়কৃত ক্ষতির বিপরীতে রক্ষিত প্রভিশন রাখার ঐচ্ছিক সুবিধার বিদ্যমান মেয়াদ এর আগে আরও কয়েক দফা বাড়ানো হয়েছে।

বিএমবিএ প্রেসিডেন্ট মো. ছায়েদুর রহমান বলেন, নেগেটিভ ইক্যুইটির বিপরীতে যে প্রভিশন রাখতে হয় তার মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এটা বাড়ানো না হলে শেয়ার বিক্রির চাপ বেড়ে যেতো।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১:০২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com