সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সূচকের পতনে লেনদেন তলানীতে

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২ | 186 বার পঠিত | প্রিন্ট

সূচকের পতনে লেনদেন তলানীতে
Responsive Ad Banner

২৬ ডিসেম্বর সূচকের পতনে লেনদেন তলানীতে ঠেকেছে দেশের শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে শেয়ারবাজারে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন কমে দুইশত কোটি টাকার নিচে নেমেছে। এর মাধ্যমে আরো তলানিতে নেমেছে লেনদেন। আগের কার্যদিবস ডিএসইতে লেনদেন হয়েছিল ২২৭ কোটি টাকার। তবে এদিন বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১২.৫১ পয়েন্ট বা ০.২০ শতাংশ কমে দাঁড়িয়েছে ছয় হাজার ১৮৯.৬৯ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩.৫১ পয়েন্ট বা ০.২৫ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৩.৫০ পয়েন্ট বা ০.১৫ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৫৪.১২ পয়েন্টে এবং দুই হাজার ১৯১.০০ পয়েন্টে।

Responsive Ad Banner

ডিএসইতে আজ ৩২৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২৫টির বা ৭.৬০ শতাংশের, শেয়ার দর কমেছে ১৩৭টির বা ৪১.৬৪ শতাংশের এবং ১৬৭টির বা ৫০.৭৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ ১৯৮ কোটি ৮০ লাখ টাকার লেনদেন হয়েছে। ডিএসইতে আজকের লেনদেন দুই বছর ৫ মাস ১৯ দিন বা ৬০২ কার্যদিবসের মধ্যে সবচেয়ে কম। এর আগে ২০২০ সালের ৭ জুলাই আজকের থেকে কম লেনদেন হয়েছিল। ওই দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ১৩৯ কোটি টাকার।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৩.৬৪ পয়েন্ট বা ০.১২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩০৩.৮৮ পয়েন্টে। সিএসইতে আজ ১৩৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৮টির দর বেড়েছে, কমেছে ৪১টির আর ৭৮টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২৪ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:৩৪ অপরাহ্ণ | সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com