সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

আবারও দরপতনের কবলে শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৩ নভেম্বর ২০২২ | 200 বার পঠিত | প্রিন্ট

আবারও দরপতনের কবলে শেয়ারবাজার
Responsive Ad Banner

দুই কার্যদিবস পর উত্থান হলেও আজ ২৩ নভেম্বর আবারও দরপতনের কবলে শেয়ারবাজার । এদিন সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। আজ সব সূচক কমলেও টাকার পরিমাণে লেনদেন কিছুটা বেড়েছে। তবে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

আরও দেখুন : আজকের ডিএসইর গেইনার তালিকা

Responsive Ad Banner

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২২.৭৭ পয়েন্ট বা ০.৩৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ছয় হাজার ২০৭.৭২ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৫.৯৪ পয়েন্ট বা ০.৪৩ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৭.০১ পয়েন্ট বা ০.৩২ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৪৯.৫৫ পয়েন্টে এবং দুই হাজার ১৮২.১৯ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩১৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২০টির বা ৬.৩৯ শতাংশের, শেয়ার দর কমেছে ৬৩টির বা ২০.১৩ শতাংশের এবং ২৩০টির বা ৭৩.৪৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ ৫৪০ কোটি ৬৮ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১১২ কোটি টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৪২৮ কোটি ৬৮ লাখ টাকার।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭৫.৬৭ পয়েন্ট বা ০.৪১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৪১.১৮ পয়েন্টে। সিএসইতে আজ ১৪০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৮টির দর বেড়েছে, কমেছে ৪৮টির আর ৭৪টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১১ কোটি ০১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৫:১১ অপরাহ্ণ | বুধবার, ২৩ নভেম্বর ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com