বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্পট মার্কেটে লেনদেন করবে ৪ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২ | 168 বার পঠিত | প্রিন্ট

স্পট মার্কেটে লেনদেন করবে ৪ কোম্পানি
Responsive Ad Banner

রেকর্ড ডেটের আগে আগামীকাল থেকে স্পট মার্কেটে শেয়ার মার্কেটে লেনদেন করবে ৪ কোম্পানি। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো হলো- সামিট অ্যালায়েন্স পোর্ট, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, তাল্লু স্পিনিং এবং মিথুন নিটিং। এর মধ্যে সামিট অ্যালায়েন্স পোর্ট ও ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের স্পর্ট মার্কেটে লেনদেন চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। রেকর্ড ডেটের কারণে ২৭ নভেম্বর এ দুই কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। অপরদিকে, স্পট মার্কেটে তাল্লু স্পিনিং এবং মিথুন নিটিংয়ের লেনদেন চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। রেকর্ড ডেটের কারণে ২৮ নভেম্বর এ দুই কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আরও দেখুন : ডিএসইর এই মুহুর্তের লেনদেন চিত্র

Responsive Ad Banner

সামিট এলায়েন্স পোর্ট: কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে দেখা গেছে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.১৯ টাকা। চলতি বছরের ৩০ জুন কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৪.৩৪ টাকায়। ঘোষিত ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড : সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানির এজিএম আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

তাল্লু স্পিনিং : সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানির এজিএম আগামী ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

মিথুন নিটিং : সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানির এজিএম আগামী ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

শেয়ারবাজার২৪

আরও পড়ুন : ৮ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত

আরও পড়ুন :  ২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

আরও পড়ুন : এসএমই প্লাটফর্মে সর্বনিম্ন বিনিয়োগ সীমা স্থগিত

আরও পড়ুন : ৪ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড ঘোষণা

Facebook Comments Box

Posted ২:০০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com