মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সূচকের পাশপাশি লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০২ নভেম্বর ২০২২ | 206 বার পঠিত | প্রিন্ট

সূচকের পাশপাশি লেনদেন বেড়েছে
Responsive Ad Banner

আজ ০২ নভেম্বর সূচকের পাশপাশি লেনদেন বেড়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়, যার স্থায়িত্ব ছিল বেলা ১০টা ৪১ পর্যন্ত। এরপর ৪০ মিনিট পর্যন্ত একটানা সূচক কমতে থাকে। কিন্ত বেলা ১১টা ২০ মিনিট থেকে আবারও সূচকের তীর উপরের দিকে উঠতে থাকে। পরবর্তীতে সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন চলে। যার ফলে দিন শেষে সূচকের পাশপাশি লেনদেন বেড়েছে টাকার অংকে। তবে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

আরও দেখুন : আজকের ডিএসইর গেইনার তালিকা

Responsive Ad Banner

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৫.৬৬ পয়েন্ট বা ০.৫৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৩৮৮.৫৬ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৯.৪৮ পয়েন্ট বা ০.৬৮ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৮.৩৭ পয়েন্ট বা ০.৩৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৯৯.১৮ পয়েন্টে এবং দুই হাজার ২৪৪.১৫ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৭০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১৩টির বা ৩০.৫৪ শতাংশের, শেয়ার দর কমেছে ৪১টির বা ১১.০৮ শতাংশের এবং ২১৬টির বা ৫৮.৩৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮৩.৯৮ পয়েন্ট বা ০.৪৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৮১৭.৩৭ পয়েন্টে। সিএসইতে আজ ২৭৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৯০টির দর বেড়েছে, কমেছে ৩২টির আর ১৫৫টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২৪ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ডিএসইতে আজ এক হাজার ৪৬১ কোটি ৫৭ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৫৫ কোটি ৭৪ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৯০২ কোটি ৮৩ লাখ টাকার।

আরও পড়ুন : চেক জমা দিয়ে চার শর্তে শেয়ার ক্রয় করা যাবে

আরও পড়ুন :  বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ডিভিডেন্ড ঘোষণা

আরও পড়ুন : ব্লক মার্কেটে ৩৮ কোম্পানির শেয়ার লেনদেন

আরও পড়ুন : ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের আইপিও আবেদনের তারিখ ঘোষণা

আরও পড়ুন : মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ

আরও পড়ুন : প্রাইম টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা

আরও পড়ুন : ইউনিক হোটেলের ডিভিডেন্ড ঘোষণা

আরও পড়ুন : গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর ডিভিডেন্ড ঘোষণা

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৬:৫২ অপরাহ্ণ | বুধবার, ০২ নভেম্বর ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com