নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৫ অক্টোবর ২০২২ | 224 বার পঠিত | প্রিন্ট
বিদায়ী সপ্তাহে ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৮ কোম্পানি। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে-
ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেড: গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড: গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড:কোম্পানিটি সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড: গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত হিসাব বছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
দেশবন্ধু পলিমার লিমিটেড: গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড: গত ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ৪৬ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে।
ই-জেনারেশন লিমিটেড: ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থ বছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
কেডিএস এক্সেসরিজ লিমিটেড: ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থ বছরের জন্য ১৬ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
শেয়ারবাজার২৪
Posted ১২:৩৭ পূর্বাহ্ণ | শনিবার, ১৫ অক্টোবর ২০২২
sharebazar24 | sbazaradmin
.
.