সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সামিট পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২ | 1205 বার পঠিত | প্রিন্ট

সামিট পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে সামিট পাওয়ার লিমিটেড। আজ অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ড সভায় এ ঘোষণা দেয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২২ পর্যন্ত সমাপ্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

Responsive Ad Banner

ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ৩১ অক্টোবর বেলা সাড়ে ১১টায় এ কোম্পানির বার্ষিক ২৫তম সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ০৬ অক্টোবর।

সমাপ্ত অর্থবছরে সহযোগী কোম্পানির আয়সহ কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ৩ টাকা ৮৭ পয়সা। গত বছর একই সময়ে যা ছিলো ৫ টাকা ২৫ পয়সা।

আলোচ্য সময়ে এককভাবে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৩ টাকা ৫ পয়সা। গত বছর একই সময়ে যা ছিলো ৩ টাকা ৮৪ পয়সা।

সমাপ্ত অর্থবছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩৫ টাকা ৭২ পয়সা। আগের বছর কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য ছিলেঅ ৩৪ টাকা ৪৫ পয়সা।

আলোচ্য সময়ে এককভাবে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমুল্য দাঁড়িয়েছে ৮৭ টাকা ৮৪ পয়সা। গত বছর একই সময়ে যা ছিলো ২৮ টাকা ৯৪ পয়সা।

সমাপ্ত অর্থবছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৫ টাকা ৯১ পয়সা। আগের বছর কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য ছিলেঅ ৮ টাকা ৫৩ পয়সা।

আলোচ্য সময়ে এককভাবে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে এক টাকা ৯৪ পয়সা। আগের বছর কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য ছিলেঅ ৩ টাকা ২১ পয়সা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৯:৩১ অপরাহ্ণ | বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com