বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহ শেষ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২ | 226 বার পঠিত | প্রিন্ট

ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহ শেষ
Responsive Ad Banner

আজ ৩০ জুন সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারে সব সূচকের পাশাপাশি বেড়েছে টাকার অংকে লেনদেন। একই সঙ্গে বেড়েছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৬.৪৭ পয়েন্ট বা ০.৪১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৭৬.৯৪ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১.৩৭ পয়েন্ট বা ০.০৯ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ০.৪০ পয়েন্ট বা ০.০১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৮৬.৭৭ পয়েন্টে এবং দুই হাজার ২৯৫.৫৮ পয়েন্টে।

Responsive Ad Banner

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৯৩৭ কোটি ৭৪ লাখ টাকার। যা আগের কার্যদিবস থেকে ১৩২ কোটি ৫ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৮০৫ কোটি ৬৯ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৮১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৯৫টির বা ৫১.১৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ১৩৬টির বা ৩৫.৭০ শতাংশের এবং ৫০টির বা ১৩.১২ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৩৭.০২ পয়েন্ট বা ০.১৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭২৭.৫১ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ৩০১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১৫টির, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির দর। আজ সিএসইতে ৩২ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:৫৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com