বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

স্পট মার্কেটে লেনদেন করবে বার্জার পেইন্টস

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২১ জুন ২০২২ | 245 বার পঠিত | প্রিন্ট

স্পট মার্কেটে লেনদেন করবে বার্জার পেইন্টস
Responsive Ad Banner

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামীকাল ও ২৩ জুন স্পট ও ব্লক মাকেৃটৈ শেয়ার লেনদেন করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড। রেকর্ড ডেটের কারণে আগামী ২৬ জুন স্থগিত থাকবে কোম্পানিটির শেয়ার লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটি ৩১ মার্চ, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১০০ চূড়ান্ত শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর আগে কোম্পানিটি গত ২৭ জুন ২০২১ অন্তবর্তীকালীন ৩০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিলো। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

Responsive Ad Banner

জানা গেছে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৬২ টাকা ৬৮ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ৫৭ টাকা ৫৫ পয়সা ।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২২৭ টাকা ৩৯ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ জুলাই ২০২২ তারিখ অনুষ্ঠিত হবে।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১:৪১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ জুন ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com