শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইনভেস্তেসিয়া গ্রোথ ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১০ মে ২০২২ | 212 বার পঠিত | প্রিন্ট

ইনভেস্তেসিয়া গ্রোথ ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন
Responsive Ad Banner

বে-মেয়াদি ‘ইনভেস্তেসিয়া গ্রোথ ফান্ডের (ওপেন-ইন্ড) এর খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ (১০ মে) বিএসইসির ৮২৩তম সভায় এ অনুমোদন দেয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

Responsive Ad Banner

জানা যায়, ফান্ডটির প্রাথমিক লক্ষমাত্রা হচ্ছে ২৫ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা ইনভেস্তেসিয়া ক্যাপিটাল অ্যান্ড এসেট ম্যানেজমেন্ট লিমিটেড ২.৫০ কোটি টাকা প্রদান করবে (ফান্ডের প্রাথমিক আকারের ১০ শতাংশ) এবং বাকি টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে।

ফান্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা।

উক্ত ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হলো ‘ইনভেস্তেসিয়া ক্যাপিটাল অ্যান্ড এসেট ম্যানেজমেন্ট লিমিটেড’।

ফান্ডের ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে কাজ করছে ‘সেন্টেনেল ট্রাস্টি অ্যান্ড কাস্টডিয়ান সার্ভিসেস লিমিটেড’।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৬:৩০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ মে ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com