মঙ্গলবার ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষিবিদ সীডের লেনদেনের তারিখ নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১১ এপ্রিল ২০২২ | 288 বার পঠিত | প্রিন্ট

কৃষিবিদ সীডের লেনদেনের তারিখ নির্ধারণ
Responsive Ad Banner

আগামী ১২ এপ্রিল (মঙ্গলবার) থেকে শুরু হবে কোয়ালিফাইড ইনভেস্টর অফার (কিউআইও) প্রক্রিয়া সম্পন্ন হওয়া কৃষিবিদ সীডের শেয়ার লেনদেন এসএমই প্লাটফর্মে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কৃষিবিদ সীডের ট্রেডিং কোড হচ্ছে: “KBSEED” এবং কোম্পানি কোড হচ্ছে : ৬৯০০৫।

Responsive Ad Banner

গত ১০ এপ্রিল কোম্পানিটির কিউআরওতে আবেদনকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে বরাদ্দ পাওয়া শেয়ার জমা করা হয়েছে।

কৃষিবিদ সীড শেয়ারবাজারে ১ কোটি ১৬ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ১১ কোটি ৬০ লাখ টাকা উত্তোলনের জন্য ২০ থেকে ২৪ মার্চ পর্যন্ত কিউআইওতে আবেদন জমা নেয়। কোম্পানির চাহিদার বিপরীতে ২৯ কোটি ৪৩ লাখ ৫০ হাজার টাকার আবেদন জমা দিয়েছে ৭২ যোগ্য বিনিয়োগকারী। ফলে চাহিদার বিপরীতে কৃষিবিদ সিডে ২.৫৪ গুণ আবেদন জমা পড়েছে। প্রত্যেক যোগ্য বিনিয়োগকারীকে প্রো-রাটার ভিত্তিতে শেয়ার বরাদ্দ দেওয়া হয়েছে।

উত্তোলিত অর্থ দিয়ে কোল্ড স্টোরেজ, স্টোরেজ বিল্ডিং, বীজ গবেষণা ও উন্নয়ন কেন্দ্র এবং ইস্যু ব্যবস্থাপনার খরচ খাতে ব্যয় করবে।

গত ৩১ জানুয়ারি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮০৯তম সভায় স্মলক্যাপ কোম্পানির শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহের অনুমোদন দেওয়া হয়।

কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত (জুলাই-সেপ্টেম্বর’২১) সমাপ্ত তিন মাসের আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৬০ টাকা এবং পুন:মূল্যায়ন সঞ্চিতি ছাড়া নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২.৬০ টাকায়।

এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

শেয়ারবাজার২৪

 

 

Facebook Comments Box

Posted ১:০৪ অপরাহ্ণ | সোমবার, ১১ এপ্রিল ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com