ব্রেকিং >>
ব্রেকিং >>

ড্রাগন সোয়েটারের স্টক ডিভিডেন্ড অনুমোদন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২ | 279 বার পঠিত | প্রিন্ট

ড্রাগন সোয়েটারের স্টক ডিভিডেন্ড অনুমোদন
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং মিলসের ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এর আগে কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। ৫ শতাংশ স্টক ডিভিডেন্ডের প্রস্তাব কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা অনুমোদন করেন। এর প্রেক্ষিতে স্টক ডিভিডেন্ড ইস্যুর জন্য কোম্পানি কর্তৃপক্ষ বিএসইসির কাছে আবেদন করলে সম্প্রতি বিএসইসি তা অনুমোদন করে।

Responsive Ad Banner

ওই স্টক ডিভিডেন্ড পাওয়ার যোগ্যতা নির্ধারণের জন্য আগামী ১০ এপ্রিল রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ ওইদিন যাদের কাছে ড্রাগন সোয়েটারের শেয়ার থাকবে, তারাই কেবল বোনাস লভ্যাংশ পাবেন।

প্রসঙ্গত, বিদ্যমান আইনে বিএসইসির অনুমোদন ছাড়া বোনাস লভ্যাংশ ইস্যু করা যায় না। আর বোনাস লভ্যাংশ অনুমোদনের ক্ষেত্রে বিএসইসি তা ইস্যুর যৌক্তিকতা যাচাই করে দেখে।

শেয়ারবাজার২৪

 

 

Facebook Comments Box

Posted ৩:৩৪ পিএম | বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com