সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

দেশ জেনারেলের আইপিওর অর্থ ব্যবহারে অনিয়ম : ব্যাখ্যা চেয়েছে বিএসইসি

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৬ মার্চ ২০২২ | 257 বার পঠিত | প্রিন্ট

দেশ জেনারেলের আইপিওর অর্থ ব্যবহারে অনিয়ম : ব্যাখ্যা চেয়েছে বিএসইসি
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত দেশ জেনারেল ইন্স্যুরেন্সের বিরুদ্ধে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে উত্তোলন করা অর্থ ব্যবহারে আইন লংঘন করার অভিযোগ উঠেছে। কোম্পানিটি আইপিওর প্রসপেক্টাসে বর্ণিত খাতের বাইরে অর্থ বিনিয়োগ করছে। আইপিওর টাকা অনুমতি ছাড়াই বিভিন্ন খাতে ব্যয় করা হচ্ছে। সম্প্রতি আইপিওর অর্থ ব্যবহারে অনিয়মের অভিযোগে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির কাছে অর্থ ব্যবহার সংক্রান্ত নথিপত্র চেয়ে সম্প্রতি কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালকের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

বিএসইসির চিঠিতে বলা হয়েছে, আইপিও অর্থ ব্যবহারের বিষয়ে কোম্পানি গত বছর ২৯ জুলাই প্রতিবেদন জমা দেয়। সেখানে দেখা যায়, কোম্পানি এফডিআরে বিনিয়োগের জন্য আইপিওর অর্থ ব্যবহার করেছে। তবে কোনো টি-বন্ডে (ট্রেজারি বন্ড) বিনিয়োগ নেই, যা প্রসপেক্টাস অনুযায়ী হওয়া উচিত ছিল। এছাড়াও শেয়ারবাজারে বিনিয়োগ রয়েছে এবং আইপিওর খরচ বাবদ ব্যয় হয়েছে।

Responsive Ad Banner

চিঠিতে সাত কার্যদিবসের মধ্যে উল্লেখিত নথিসহ কোম্পানির অবস্থান স্পষ্ট করতে বলা হলো। একইসঙ্গে এফডিআর ফর্মের অনুলিপি, ব্যাংকগুলো থেকে নিশ্চিতকরণপত্র, এখন পর্যন্ত সেই এফডিআরের বিপরীতে কোনো লিয়েন রাখা হয়েছে কি না, ২০২২ সালে ২৮ ফেব্রুয়ারি তারিখে ভিডিবিএলের ডিপি এ৬ রিপোর্ট সহ সর্বশেষ পোর্টফোলিও প্রতিবেদন, পে অর্ডার/ব্যাংক ড্রাফ্ট/চেক ক্যাশ ভাউচার আইপিও খরচ সংক্রান্ত তথ্য, ২০২১ সালের ২৬ জুনে থেকে ডিসেম্বর পর্যন্ত আইপিওর ব্যাংক প্রতিবেদন এবং উল্লেখ্য বিষয়ে সভার মিটিং রেজুলেশনের অনুলিপি জমা দিতে বলা হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১১:৩৯ পূর্বাহ্ণ | বুধবার, ১৬ মার্চ ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com