শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

ব্লক মার্কেটে প্রায় ৩০ কোটি টাকার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৮ ফেব্রুয়ারি ২০২২ | 223 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে প্রায় ৩০ কোটি টাকার লেনদেন
Responsive Ad Banner

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ব্লক মার্কেটে ২৮ কোম্পানির ২১ লাখ ৫৬ হাজার ৯০৮টি শেয়ার ৪৭বার হাত বদলের মাধ্যমে ২৯ কোটি ৮৪ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ডিএসই ব্লকে সর্বোচ্চ লেনদেন হয়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের। কোম্পানিটির ৯ কোটি ৬৯ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ সোনালী পেপারের ৪ কোটি ৩৯ লাখ ৫০ হাজার টাকা এবং তৃতীয় সর্বোচ্চ রেনেটা লিমিটেডের ২ কোটি ৯১ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Responsive Ad Banner

এছাড়া লেনদেনে অংশ নেয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে আমান ফিডের ২৪ লাখ ৪৭ হাজার টাকা, এসোসিয়েটেড অক্সিজেনের ৮ লাখ ২০ হাজার টাকা, এপেক্স স্পিনিংয়ের ৫ লাখ ১ হাজার টাকা, এপিএসসিএল বন্ডের ৭ লাখ ৮৮ হাজার টাকা, বিডি ল্যাম্পসের ২৮ লাখ টাকা, সিঅ্যান্ডএ টেক্সটাইলের ৫ লাখ ২২ হাজার টাকা, ইজেনারেশনের ৬ লাখ ৬ হাজার টাকা, ফরচুন সুজের ৬১ লাখ ১৮ হাজার টাকা, জেমিনি সী ফুডের ৬০ লাখ টাকা, জেনেক্সের ২ কোটি ৪৯ লাখ ৮০ হাজার টাকা, ইবনে সিনা ফার্মার ২ কোটি ৯০ লাখ টাকা, আইএফআইসি ব্যাংকের ২৫ লাখ ৮৩ হাজার টাকা, জেএমআই সিরিঞ্জের ১১ লাখ ৪৮ হাজার টাকা, লাফার্জহোলসিম বাংলাদেশের ২৪ লাখ ৬ হাজার টাকা, ওরিয়ন ফার্মার ৫১ লাখ ৩৮ হাজার টাকা, পিপলস ইন্স্যুরেন্সের ৪৪ লাখ ১০ হাজার টাকা, ফার্মা এইডসের ৩৬ লাখ ৭৫ হাজার টাকা, প্রভাতী ইন্স্যুরেন্সের ৫ লাখ ৫০ হাজার টাকা, আরএকে সিরামিকের ৫ লাখ ১৭ হাজার টাকা, রংপুর ফাউন্ড্রির ১ কোটি ৪২ লাখ ১৪ হাজার টাকা, আরডি ফুডের ১১ লাখ ৭৮ হাজার টাকা, সালভো কেমিক্যালের ৪৬ লাখ ৪৯ হাজার টাকা, শাহজালাল ইসলামী ব্যাংকের ১০ লাখ ২৬ হাজার টাকা, সিঙ্গার বিডির ৮৭ লাখ ২৭ হাজার টাকা এবং স্ট্যান্ডার্ড সিরামিকের ৩৬ লাখ ২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১১:৫৮ অপরাহ্ণ | সোমবার, ২৮ ফেব্রুয়ারি ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com